সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫২ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকা–নয়াদিল্লি সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ […]

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকা–নয়াদিল্লি সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেন।

রণধীর জয়সওয়াল আরও বলেন, নরেন্দ্র মোদির পাঠানো চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের বিষয়টি তুলে ধরা হয়েছে।

তিনি জানান, ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে নয়াদিল্লি নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যকার বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ