বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ রিনা খান দীর্ঘদিন পর্দায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনীতিতেও সক্রিয় এই অভিনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর হয়ে নারী সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। শুধু তিনি […]
ছবি: সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ রিনা খান দীর্ঘদিন পর্দায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রাজনীতিতেও সক্রিয় এই অভিনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর হয়ে নারী সংরক্ষিত আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। শুধু তিনি নন, শোবিজ অঙ্গনের কোনো তারকাই এবার দলটির মনোনয়ন তালিকায় জায়গা পাননি।
এরপর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশার ছাপ স্পষ্ট। একের পর এক পোস্টে শিল্পী হিসেবে অবমূল্যায়নের বিষয়টি তুলে ধরছেন তিনি।
গত ২২ এপ্রিল দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে রিনা খান লিখেছেন, “বাংলাদেশের শিল্পী হওয়া একটা অভিশাপ। নেই টাকা, নেই সম্মান—যা পাই, নিজের যোগ্যতায় পাই।”
তার এই মন্তব্যের পর অনেকেই সহমত জানিয়েছেন। কেউ কেউ দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বাস্তবতা নিয়েও কথা বলেছেন।
উল্লেখ্য, রিনা খান দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।