সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১:২৬ পূর্বাহ্ন, ১৫ আগস্ট ২০২৫

বাউফলের ইউএনওকে হাইকোর্টের শোকজ

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে শোকজ করেছে হাইকোটের একটি দ্বৈত বেঞ্চ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডাকযোগে পাঠানো শোকজের ওই চিঠি ইউএনওর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে আব্দুল হক পঞ্চায়েত ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি লীজ নিয়ে আদালতের নির্দেশ অমান্য করায় লীজ গ্রহীতা মোসলেম উদ্দিন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও সৈয়দ […]

বাউফলের ইউএনওকে হাইকোর্টের শোকজ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে শোকজ করেছে হাইকোটের একটি দ্বৈত বেঞ্চ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডাকযোগে পাঠানো শোকজের ওই চিঠি ইউএনওর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে আব্দুল হক পঞ্চায়েত ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি লীজ নিয়ে আদালতের নির্দেশ অমান্য করায় লীজ গ্রহীতা মোসলেম উদ্দিন হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও সৈয়দ জাহিদ মনসুরের দ্বৈত বেঞ্চে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট ইউএনও মো. আমিনুল ইসলামকে শোকজ করেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই শোকজের জবাব দিতে বলা হয়েছে।

তবে হাইকোটের ওই শোকজের ব্যাপারে ইউএনও মো. আমিনুল ইসলামের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ