সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:২৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ায় এই পরিবর্তন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে বলা হয়, সর্বশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে […]

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ায় এই পরিবর্তন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে বলা হয়, সর্বশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ কোটি ডলার।

অন্যদিকে, একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য হয়েছে ১ হাজার ৭২ কোটি ডলার। ফলে ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় ১৯৫ কোটি ডলার বেশি হয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে অবশ্য চীন এখনো শীর্ষ অবস্থানে রয়েছে।

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই পরিবর্তন এসেছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দ্রুত বেড়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বৃদ্ধিই এ ব্যবধান তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে বাংলাদেশের আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বেড়ে ৩৫৬ কোটি ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানিও প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে আলোচনা এবং এর প্রভাব মোকাবিলায় ওয়াশিংটন থেকে পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ। এর ফলে দুই দেশের বাণিজ্যে উল্লেখযোগ্য গতি আসে।

তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও এই পরিবর্তনের প্রভাব দেখা গেছে। এ খাতে ভারতীয় পণ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারদের অবস্থানেও পরিবর্তন এসেছে।

ফলে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ