ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেন, যুদ্ধে নিহত সব শহীদের রক্তের বদলা অপরাধী ও হত্যাকারীদের কাছ থেকেই নেওয়া হবে। মোজতবা খামেনি বলেন, ইরানের প্রতিশোধ অনিবার্য। এটি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কর্মকর্তার ওপর নির্ভরশীল […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেন, যুদ্ধে নিহত সব শহীদের রক্তের বদলা অপরাধী ও হত্যাকারীদের কাছ থেকেই নেওয়া হবে।
মোজতবা খামেনি বলেন, ইরানের প্রতিশোধ অনিবার্য। এটি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়। তার ভাষায়, “আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়িত হবে।”
তিনি আরও বলেন, বাবাসহ যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। এ ঘটনায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
শোকানুষ্ঠানে ইরান ও ইরাকজুড়ে বিপুল মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতাও জানান মোজতবা খামেনি। তিনি তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদসহ বিভিন্ন শহরে মানুষের “ঐতিহাসিক ও শত্রুভঞ্জন” উপস্থিতির প্রশংসা করেন।
আলি খামেনির দাফন উপলক্ষে এই বার্তাটি প্রকাশ করা হয়। কয়েক মাস পর অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজা শেষে বৃহস্পতিবার গভীর রাতে মাশহাদের পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণে খামেনি ও নিহত পরিবারের সদস্যদের দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে হাজারো সমর্থক শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
সূত্র: এনডিটিভি