সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৪৯ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬

বিকৃত এআই ভিডিও নিয়ে ক্ষোভ পরীমনির, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পেজ হ্যাক হওয়ার দাবি তুলে শুধু দুঃখপ্রকাশ করলেই সংশ্লিষ্ট চ্যানেল দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে […]

বিকৃত এআই ভিডিও নিয়ে ক্ষোভ পরীমনির, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পেজ হ্যাক হওয়ার দাবি তুলে শুধু দুঃখপ্রকাশ করলেই সংশ্লিষ্ট চ্যানেল দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্ট ছড়ানোর প্রবণতা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরীমনি। তাঁর ভাষ্য, ভিডিওটি অনেক আগের একটি ভুয়া ক্লিপ হলেও একটি প্রভাবশালী গণমাধ্যমের প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন করে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

১১ ঘণ্টা ভিডিওটি পেজে ছিল, প্রশ্ন পরীমনির

লাইভে সংশ্লিষ্ট চ্যানেলের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, একটি বড় ও শক্তিশালী গণমাধ্যমের পেজে ভিডিওটি টানা ১১ ঘণ্টা থাকার পরও কীভাবে সেটি নিয়ন্ত্রণে নেওয়া গেল না, তা বোধগম্য নয়।

পরীমনির ভাষ্য, এত দীর্ঘ সময় ধরে এমন কনটেন্ট থাকার পর শুধু পেজ হ্যাক হওয়ার কথা বলে দায় এড়ানো যায় না। তিনি প্রশ্ন তোলেন, প্রয়োজনীয় আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নিতে এত সময় লাগল কেন। একই যুক্তিতে নিজের পেজও হ্যাক হওয়ার দাবি করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ভুয়া ভিডিও ছড়ানো নিয়ে ক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট নিয়ে আলোচনা ও তা ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন পরীমনি। তাঁর মতে, অনেকে ভিডিওটি ভুয়া বুঝে এড়িয়ে গেলেও একাংশের মানুষ সেটিকে আলোচনার বিষয় করে তুলেছে।

এমনকি অপ্রাসঙ্গিক ধর্মীয় বা স্বাভাবিক পোস্টের মন্তব্যের ঘরেও এ ধরনের ভিডিওর লিংক খোঁজা ও ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

কটূক্তিকারীদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আমি একবছর আগেই ভিডিওটি দেখেছি, তোমরা যখন এই ভুয়া ভিডিও নিয়ে এতটা উন্মাদনায় মেতেছিলে, তখন আমার ইচ্ছা হচ্ছিল নিজেই একটা খোলামেলা ফটোশুট করে ফেলি।’

লাইভ মুছে দিয়ে সকালে সংক্ষিপ্ত বার্তা

দীর্ঘ লাইভ সেশনের পর নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেন পরীমনি। পরে আজ সকালে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ