সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৩১ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

বিজেপি জিতলে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি অমিত শাহের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বের করে দেওয়া হবে। সোমবার (১৩ এপ্রিল) বীরভূম জেলার খয়রাশোরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ এ মন্তব্য করেন। তার বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা, অনুপ্রবেশ এবং রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ বারবার উঠে আসে। […]

বিজেপি জিতলে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারি অমিত শাহের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বের করে দেওয়া হবে।

সোমবার (১৩ এপ্রিল) বীরভূম জেলার খয়রাশোরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে অমিত শাহ এ মন্তব্য করেন। তার বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা, অনুপ্রবেশ এবং রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ বারবার উঠে আসে।

অমিত শাহ বলেন, “বিজেপি সরকার গঠিত হলে এই রাজ্যে যারা সিন্ডিকেটবাজি করছে, তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে এবং অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়িয়ে দেওয়া হবে।”

তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এসব অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। তার দাবি, রাজ্যে সংগঠিত অপরাধ ও অনুপ্রবেশের পেছনে রাজনৈতিক প্রশ্রয় কাজ করছে।

বিজেপি নেতা আরও বলেন, দলের কর্মীদের ওপর যেসব হামলা হয়েছে, সেসবের বিচার হবে। তার ভাষায়, “৫ মের পর প্রয়োজন হলে পাতাল থেকেও বের করে এনে তাদের বিচার করা হবে।”

এ সময় তিনি রাজ্যের নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন। অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন ‘বাংলার ভূমিপুত্র’। তিনি স্পষ্ট করে জানান, বর্তমান মুখ্যমন্ত্রী বা তার পরিবারের কেউ এই পদে থাকবেন না। তার ভাষায়, “যিনি বাংলায় কথা বলেন, লেখেন এবং এই মাটির সঙ্গে যুক্ত, তাকেই মুখ্যমন্ত্রী করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী জনসভায় অমিত শাহের এই বক্তব্য পশ্চিমবঙ্গের প্রচারণায় উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। অনুপ্রবেশ, সন্ত্রাস এবং নেতৃত্বের প্রশ্নকে সামনে এনে বিজেপি এবার সরাসরি তৃণমূলের বিরুদ্ধে জনমত গড়তে চাইছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ