‘সরকে চুনর তেরি’ গানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে অবশেষে মহিলা কমিশনের সামনে হাজির হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রায় এক মাস ধরে চলা সমালোচনার পর তিনি লিখিতভাবে ক্ষমা চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।কমিশনের সামনে সঞ্জয় দত্ত বলেন, তার উদ্দেশ্য কখনোই সমাজে নেতিবাচক প্রভাব ফেলা ছিল না। একই সঙ্গে তিনি একটি সামাজিক উদ্যোগের ঘোষণা দিয়ে […]
ছবি: সংগৃহীত
‘সরকে চুনর তেরি’ গানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে অবশেষে মহিলা কমিশনের সামনে হাজির হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রায় এক মাস ধরে চলা সমালোচনার পর তিনি লিখিতভাবে ক্ষমা চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
কমিশনের সামনে সঞ্জয় দত্ত বলেন, তার উদ্দেশ্য কখনোই সমাজে নেতিবাচক প্রভাব ফেলা ছিল না। একই সঙ্গে তিনি একটি সামাজিক উদ্যোগের ঘোষণা দিয়ে জানান, ৫০ জন আদিবাসী কন্যাশিশুর সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব তিনি গ্রহণ করবেন।
এদিন বিতর্কে জড়িত অভিনেত্রী নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। বিদেশে অবস্থানের কারণে তিনি আগেই সময় চেয়ে আবেদন করেছিলেন। কমিশন সূত্র জানিয়েছে, তার জন্য নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হতে পারে।
মূলত কে ডি: দ্য ডেভিল ছবির হিন্দি সংস্করণের একটি গান প্রকাশের পর এই বিতর্কের সূত্রপাত হয়। গানের ভাষা ও উপস্থাপনা নিয়ে আপত্তি ওঠে এবং কিছু অংশকে অশালীন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি নোরা ফাতেহির নৃত্যভঙ্গিমা নিয়েও সমালোচনা শুরু হয়।
সবশেষে কমিশনের সামনে সঞ্জয় দত্ত আশ্বাস দেন, ভবিষ্যতে তার সঙ্গে যুক্ত কোনো কাজে নারী ও শিশুদের মর্যাদা ক্ষুণ্ণ হয়—এমন উপস্থাপনা যেন না থাকে, সে বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।
উল্লেখ্য, সম্প্রতি নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন এই অভিনেতা। দীর্ঘ ৩৩ বছর পর খলনায়ক রিটার্নস সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের সামনে ফিরছেন তিনি।