সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:২৭ পিএম, ৩০ মে ২০২৬

বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, বর্তমানে তিনি বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না। ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন। অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। তিনি বলেন, পছন্দমতো […]

বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, বর্তমানে তিনি বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না। ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন।

অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। তিনি বলেন, পছন্দমতো একজন মানুষও পেয়েছিলেন, যার পরিবার তাকে পছন্দ করেছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি।

বাঁধনের ভাষ্য, বর্তমানে তার আশপাশে বিয়ে করার মতো উপযুক্ত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা তার জীবনে রয়েছে। তিনি জানান, অতীতে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তবে বিয়ের ক্ষেত্রে তিনি আরও বেশি সতর্ক।

নিজের পূর্ব অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, তিনি ইতোমধ্যে দুইবার বিয়ে করেছেন। তাই ভবিষ্যতে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে ভেবেচিন্তে এগোতে চান।

আলাপচারিতায় বাঁধন তার শৈশবের ঈদের স্মৃতিও তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দঘন সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে অবস্থিত তাদের গ্রামের বাড়ির ঈদ উদযাপনের স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল হয়ে আছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ