সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৫৮ অপরাহ্ন, ১৩ মে ২০২৬

বিশ্বের সবচেয়ে খারাপ ভাবমূর্তির দেশ ইসরাইল

সাম্প্রতিক এক বৈশ্বিক জনমত জরিপে বিশ্বের সবচেয়ে নেতিবাচক ভাবমূর্তির দেশ হিসেবে উঠে এসেছে ইসরাইল। ২০২৬ সালের গ্লোবাল কান্ট্রি পারসেপশন র‌্যাঙ্কিংয়ে দেশটিকে সবচেয়ে কম ইতিবাচকভাবে মূল্যায়িত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটার প্রকাশিত ২০২৬ সালের গণতন্ত্র ও বৈশ্বিক দেশ-ধারণা বিষয়ক এই জরিপে বিশ্বের ১২৯টি দেশ […]

বিশ্বের সবচেয়ে খারাপ ভাবমূর্তির দেশ ইসরাইল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাম্প্রতিক এক বৈশ্বিক জনমত জরিপে বিশ্বের সবচেয়ে নেতিবাচক ভাবমূর্তির দেশ হিসেবে উঠে এসেছে ইসরাইল। ২০২৬ সালের গ্লোবাল কান্ট্রি পারসেপশন র‌্যাঙ্কিংয়ে দেশটিকে সবচেয়ে কম ইতিবাচকভাবে মূল্যায়িত রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান।

গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটার প্রকাশিত ২০২৬ সালের গণতন্ত্র ও বৈশ্বিক দেশ-ধারণা বিষয়ক এই জরিপে বিশ্বের ১২৯টি দেশ এবং তিনটি আন্তর্জাতিক সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। এতে ৪৬ হাজার ৬৬৭ জন উত্তরদাতার মতামত বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন অংশগ্রহণকারীর মতামতের ভিত্তিতে প্রকাশ করা হয় ২০২৬ ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স।

জরিপে বলা হয়েছে, গাজা যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক সমালোচনার কারণে ইসরাইলের বৈশ্বিক ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বেসামরিক হতাহত, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, খাদ্য সংকট এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির ঘটনাগুলো আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করেছে।

এছাড়া মানবাধিকার সংস্থা, জাতিসংঘের বিশেষজ্ঞ এবং বিভিন্ন আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও ইসরাইল সম্পর্কে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে আরও নেতিবাচক করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে ইতিবাচক ভাবমূর্তির তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। এরপর রয়েছে কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

জরিপে যুক্তরাষ্ট্রের অবস্থানেও বড় ধরনের অবনতি দেখা গেছে। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিচারে দেশটি এখন বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা পাঁচটি দেশের মধ্যে চলে এসেছে। এমনকি অনেক ক্ষেত্রে রাশিয়া ও চীনের চেয়েও নিচে অবস্থান করছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নেট পারসেপশন স্কোর ছিল প্লাস ২২ শতাংশ, যা ২০২৬ সালে নেমে দাঁড়িয়েছে মাইনাস ১৬ শতাংশে। অর্থাৎ মাত্র দুই বছরে ৩৮ পয়েন্ট পতন হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, আক্রমণাত্মক শুল্কনীতি, গ্রিনল্যান্ড ইস্যুতে বিতর্ক, ইউক্রেন সহায়তা কমানো এবং ইরান-ইসরাইল সংঘাতে ওয়াশিংটনের ভূমিকা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষয়ের বড় কারণ হিসেবে কাজ করেছে।

জরিপে যুক্তরাষ্ট্রকে এখন রাশিয়া ও ইসরাইলের পর বিশ্বের অন্যতম বড় বৈশ্বিক হুমকি হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ