সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:৫০ পিএম, ২২ জুলাই ২০২৬

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানালেন বলিউড তারকা সালমান খান

ভারতে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং এ আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান খান শিক্ষার্থীদের সাহস, সচেতনতা এবং শিক্ষার প্রতি তাদের অঙ্গীকারের প্রশংসা […]

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানালেন বলিউড তারকা সালমান খান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং এ আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়।

বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান খান শিক্ষার্থীদের সাহস, সচেতনতা এবং শিক্ষার প্রতি তাদের অঙ্গীকারের প্রশংসা করেন।

পোস্টে তিনি লেখেন, বর্তমান প্রজন্মের শিক্ষার প্রতি দায়বদ্ধতাই ভবিষ্যতে ভারতের জন্য গর্বের কারণ হবে।

সালমান খান বলেন, প্রশ্নফাঁসের বিষয়টি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সমস্যা। তাই এই আন্দোলনের কৃতিত্ব কেবল শিক্ষার্থীদেরই প্রাপ্য।

তিনি আরও লেখেন, “প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সমস্যা। এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এই আন্দোলনের কৃতিত্ব শুধু আমাদের দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি বিশ্বাস করি, সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে সবারই উপকার হবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, ভারতে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা উচিত, যাতে ভবিষ্যতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভারতে আসতে আগ্রহী হয়।

উল্লেখ্য, রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি এর আগেও সমর্থন জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ। তারাও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে মত প্রকাশ করেছেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ