সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
১১:৪৮ এএম, ২৪ মার্চ ২০২৬

ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক বার্তা, জানালেন প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে তেল আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ মিলেছে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার […]

ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক বার্তা, জানালেন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে তেল আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ মিলেছে।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা অগ্রাধিকার বলেও জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের ফেরত আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মিশনগুলো কাজ করছে বলেও জানান তিনি। ইরানে অবস্থানরত দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন এবং কেউ দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ