সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৫৮ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ভুলে গ্রাহকদের কাছে ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল বিথাম্ব

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব প্রমোশনাল রিওয়ার্ড বিতরণ করতে গিয়ে ভুলবশত গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন পাঠিয়ে দেয়, যা এক্সচেঞ্জটিতে বড় ধরনের চাপ সৃষ্টি করে। শনিবার বিথাম্ব জানায়, শুক্রবার এই প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘটে। ভুলবশত বিতরণ করা ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, যার বর্তমান […]

ভুলে গ্রাহকদের কাছে ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন পাঠাল বিথাম্ব
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিথাম্ব প্রমোশনাল রিওয়ার্ড বিতরণ করতে গিয়ে ভুলবশত গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন পাঠিয়ে দেয়, যা এক্সচেঞ্জটিতে বড় ধরনের চাপ সৃষ্টি করে।

শনিবার বিথাম্ব জানায়, শুক্রবার এই প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘটে। ভুলবশত বিতরণ করা ৬ লাখ ২০ হাজার বিটকয়েনের ৯৯ দশমিক ৭ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৪ বিলিয়ন ডলার। ঘটনাটির ৩৫ মিনিটের মধ্যেই ৬৯৫ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের ট্রেডিং ও উত্তোলন সাময়িকভাবে সীমিত করা হয়।

বিথাম্বের পরিকল্পনা ছিল প্রমোশনাল ইভেন্টের অংশ হিসেবে প্রত্যেক ব্যবহারকারীকে ২ হাজার কোরিয়ান ওন বা তার বেশি নগদ বোনাস দেওয়ার। কিন্তু সিস্টেম ত্রুটির কারণে নির্বাচিত গ্রাহকরা নগদের পরিবর্তে ন্যূনতম ২ হাজার বিটকয়েন করে পেয়ে যান, যা স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বিথাম্ব জানায়, এই ঘটনায় কোনো ধরনের হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘন ঘটেনি। প্রতিষ্ঠানটি দাবি করেছে, সিস্টেম সিকিউরিটি ও গ্রাহকদের সম্পদ ব্যবস্থাপনায় কোনো ঝুঁকি তৈরি হয়নি।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বিথাম্ব এক্সচেঞ্জে বিটকয়েনের দাম সাময়িকভাবে ১৭ শতাংশ কমে ৮ কোটি ১১ লাখ ওনে নেমে আসে। পরে বাজার স্থিতিশীল হলে দাম কিছুটা বেড়ে প্রায় ১০ কোটি ৪৫ লাখ ওনে লেনদেন হয়।

দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো বাজারে বিথাম্বের চেয়ে এগিয়ে রয়েছে আপবিট, যা দেশটির সবচেয়ে প্রভাবশালী ক্রিপ্টো এক্সচেঞ্জ হিসেবে পরিচিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ