Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:৫১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

ভয়ে চলন্ত ট্রেন থেকে লাফ, অভিনেত্রী কারিশমা গুরুতর আহত

বলিউডের অভিনেত্রী কারিশমা লাল শর্মা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর জখম হয়েছেন। মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের এ দুর্ঘটনার কথা জানিয়েছেন কারিশমা শর্মা। বর্তমানে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কথা জানিয়ে কারিশমা বলেন, গতকাল চার্চগেটে শুটিংয়ে যাওয়ার পথে আমি শাড়ি পরে ট্রেন […]

ভয়ে চলন্ত ট্রেন থেকে লাফ, অভিনেত্রী কারিশমা গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউডের অভিনেত্রী কারিশমা লাল শর্মা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে গুরুতর জখম হয়েছেন। মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনে করে চার্চগেটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে নিজেই তার ভক্ত-অনুরাগীদের এ দুর্ঘটনার কথা জানিয়েছেন কারিশমা শর্মা। বর্তমানে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কথা জানিয়ে কারিশমা বলেন, গতকাল চার্চগেটে শুটিংয়ে যাওয়ার পথে আমি শাড়ি পরে ট্রেন ধরার সিদ্ধান্ত নিই। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনের গতি বাড়তে শুরু করে এবং আমি লক্ষ্য করলাম যে, আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি।

অভিনেত্রী বলেন, ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই এবং পড়ে গিয়ে আমি মাথায় আঘাত পাই। আমার পিঠে ব্যথা ও মাথা ফুলে গেছে এবং আমার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ডাক্তাররা এমআরআই করাতে পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কিনা তা জানার জন্য আমাকে একদিনের জন্য হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারিশমা বলেন, আমি গতকাল থেকে ব্যথায় ভুগছি। তবে আমি শক্ত আছি। দয়া করে আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন এবং আমাকে আপনার ভালোবাসা পাঠান— এটি আমার কাছে অনেক অর্থবহ।

কারিশমার বন্ধু হাসপাতাল থেকে তার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন—বিশ্বাস করতে পারছি না যে এমনটি ঘটেছে, আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গিয়েছিল এবং তার কিছুই মনে নেই। তিনি বলেন, আমরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখি এবং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা এখনো পরিস্থিতি খুঁজে বের করছেন— দয়া করে আপনার প্রার্থনায় তাকে স্মরণ করুন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক কারিশমা।

উল্লেখ্য, কারিশমা শর্মা মূলত হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি পবিত্র রিশতা, পেয়ার তুনে কেয়া কিয়া, ইয়ে হ্যায় মোহাব্বতে, লাভ বাই চান্স, আহট (৬ষ্ঠ আসর) এবং ফেয়ার ফাইলস: ডার কি সাচ্চি তাসবিরের মতো ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। এ ছাড়া সম্প্রতি তিনি আল্ট বালাজিতে প্রচারিত ওয়েব সিরিজ রাগিণী এমএমএস: রিটার্নসে রাগিণীর চরিত্রে অভিনয় ব্যাপক জনপ্রি হন। এ ছাড়া ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যার কা পঞ্চনামা’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ