সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪২ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

মঙ্গলবারই চূড়ান্ত সময়সীমা, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

ইরানের জন্য নির্ধারিত মঙ্গলবারের সময়সীমাকেই চূড়ান্ত ডেডলাইন হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় চালু এবং চলমান সংঘাত নিরসনের বিষয়ে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। এর আগে কয়েক দফা সময়সীমা বেঁধে পরে তা বাড়ানো হলেও এবার ট্রাম্প স্পষ্ট করে জানান, মঙ্গলবারের পর আর বাড়তি সময় দেওয়া হবে […]

মঙ্গলবারই চূড়ান্ত সময়সীমা, ইরানকে আবারও কড়া বার্তা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের জন্য নির্ধারিত মঙ্গলবারের সময়সীমাকেই চূড়ান্ত ডেডলাইন হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় চালু এবং চলমান সংঘাত নিরসনের বিষয়ে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে কয়েক দফা সময়সীমা বেঁধে পরে তা বাড়ানো হলেও এবার ট্রাম্প স্পষ্ট করে জানান, মঙ্গলবারের পর আর বাড়তি সময় দেওয়া হবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়া ‘উল্লেখযোগ্য’ হলেও সেটিকে এখনো যথেষ্ট মনে করছে না ওয়াশিংটন।

তার ভাষায়, “আমরা একটি বড় প্রস্তাব দিয়েছি। এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু এখনো যথেষ্ট ভালো নয়।”

ট্রাম্প আরও বলেন, ইরান যদি তাদের কাছ থেকে প্রত্যাশিত পদক্ষেপ নেয়, তাহলে খুব দ্রুতই যুদ্ধের অবসান সম্ভব। তিনি দাবি করেন, তেহরান কী করতে হবে তা জানে এবং সদিচ্ছা নিয়েই আলোচনা চালাচ্ছে।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার হাতে ‘অনেক বিকল্প’ রয়েছে।

তিনি বলেন, “আমরা চাইলে এখনই সরে যেতে পারি। কিন্তু তারা যা হারিয়েছে, তা পুনর্গঠনে ১৫ বছর লেগে যেতে পারে। তবু আমি চাই এটি শেষ হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।”

যদিও ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছেন, তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের তেল সম্পদ নিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন যে এটি কার্যত দখলে নেওয়ার মতো অবস্থায় রয়েছে। তার দাবি, এ বিষয়ে ইরানের কিছু করার সুযোগ খুবই সীমিত।

তিনি আরও বলেন, “আমেরিকার অনেক মানুষ চায় আমরা দেশে ফিরে যাই। তবে এটি যদি পুরোপুরি আমার সিদ্ধান্ত হতো, আমি তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখতাম এবং সেখান থেকে বিপুল অর্থ আয় করতাম।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই নতুন সময়সীমা ঘোষণায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ