সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৭ অপরাহ্ন, ১১ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতে ব্রিটিশ নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে ওই অঞ্চলে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইপ্রাস সংলগ্ন পূর্ব ভূমধ্যসাগর থেকে জাহাজটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের […]

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাজ্য। এ পরিস্থিতিতে ব্রিটিশ নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে ওই অঞ্চলে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইপ্রাস সংলগ্ন পূর্ব ভূমধ্যসাগর থেকে জাহাজটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে সম্ভাব্য বহুজাতিক সামরিক উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে লন্ডন। ভবিষ্যতে যৌথ সামরিক অভিযান শুরু হলে এইচএমএস ড্রাগন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই মোতায়েনের মাধ্যমে যুক্তরাজ্য স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের বড় একটি অংশ সম্পন্ন হয়। তবে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং পাল্টাপাল্টি অবরোধের কারণে বর্তমানে অঞ্চলটির পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে।

এদিকে, এইচএমএস ড্রাগন টাইপ-৪৫ শ্রেণির একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, যা আকাশ প্রতিরক্ষা সক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ