ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, শত্রুপক্ষ যদি ইরানের প্রধান স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে ইরানও অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানবে। জাব্বারি আরও দাবি করেন, […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, শত্রুপক্ষ যদি ইরানের প্রধান স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে ইরানও অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানবে।
জাব্বারি আরও দাবি করেন, ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তেলের দাম বর্তমানে ৮০ ডলারের ওপরে রয়েছে এবং তা দ্রুত ২০০ ডলারে পৌঁছাতে পারে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যে হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এ পথ দিয়ে অতিক্রম করে। এছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই রুটে রপ্তানি হয়। দৈনিক প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই সংকীর্ণ নৌপথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছে।