ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘটিত হামলার ফলে মাত্র ৯ দিনে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধের শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, ইরান ও ইসরায়েলের সংঘর্ষের মাধ্যমে। ইরান বিভিন্ন দেশের উপর প্রতিশোধমূলক হামলা চালায়, আর লেবাননের হিজবুল্লাহও এতে অংশ নেয়। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে, যেখানে এ পর্যন্ত ১ হাজার ২০৫ […]
ছবি: সংগৃহীত
ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘটিত হামলার ফলে মাত্র ৯ দিনে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধের শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, ইরান ও ইসরায়েলের সংঘর্ষের মাধ্যমে। ইরান বিভিন্ন দেশের উপর প্রতিশোধমূলক হামলা চালায়, আর লেবাননের হিজবুল্লাহও এতে অংশ নেয়।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে, যেখানে এ পর্যন্ত ১ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৪ জন শিশু।
লেবাননে প্রাণ হারিয়েছে অন্তত ৪৮৬ জন। লেবাননের হিজবুল্লাহর হামলায় দুইজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছে।
অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরাকে ১৩ জন, কুয়েতে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন মার্কিন সেনা এবং দুইজন কুয়েতি সেনা রয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে একজন, সৌদি আরবে তিনজন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশি এবং একজন মার্কিন সেনা আছেন। বাহরাইন ও ওমানে একজন করে নিহত হয়েছে। দখলদার ইসরায়েলে এ পর্যন্ত ১১ জন মারা গেছে।
সূত্র: সিএনএন