সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২২ পিএম, ১৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

ইরান–এর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে নিহতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর বিভিন্ন দেশ থেকে হতাহতের এসব তথ্য সামনে এসেছে বলে জানিয়েছে আল জাজিরা। সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে। দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। এছাড়া লেবানন–এ […]

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান–এর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে নিহতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর বিভিন্ন দেশ থেকে হতাহতের এসব তথ্য সামনে এসেছে বলে জানিয়েছে আল জাজিরা।

সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে। দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। এছাড়া লেবানন–এ নিহত হয়েছেন ৭৭৩ জন।

অন্যদিকে ইসরাইলে নিহত হয়েছেন ১৪ জন। উপসাগরীয় কয়েকটি দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত–এ ছয়জন, বাহরাইন–এ দুইজন, সৌদি আরব–এ দুইজন, কুয়েত–এ ছয়জন এবং ওমান–এ তিনজন নিহত হয়েছেন।

এ ছাড়া অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর ১১ জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি ইরাক–এ নিহত হয়েছেন ২৬ জন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়, যার প্রভাব উপসাগরীয় অঞ্চলের অনেক দেশেই ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ