অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রোববার (১ মার্চ) ময়মনসিংহের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হলেও সেখানে উপস্থিত ছিলেন না আলভী। এতে নেটিজেনদের ক্ষোভ আরও বেড়ে যায়। স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাকে দায়ী করে নানা অভিযোগ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে […]
ভিডিও-বার্তায় জাহের আলভী
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রোববার (১ মার্চ) ময়মনসিংহের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হলেও সেখানে উপস্থিত ছিলেন না আলভী। এতে নেটিজেনদের ক্ষোভ আরও বেড়ে যায়। স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাকে দায়ী করে নানা অভিযোগ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
এই প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে প্রায় ৩০ মিনিটের একটি ভিডিও বার্তা দেন অভিনেতা। সেখানে আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, সম্ভাব্য হামলা ও মব সৃষ্টির আশঙ্কায় তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
ভিডিওটির ক্যাপশনে আলভী লেখেন, “কথাগুলো মন দিয়ে শুনবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন।” ভিডিও বার্তায় তিনি বলেন, পুরো ঘটনা না জেনে কেবল আংশিক তথ্যের ভিত্তিতে তাকে বিচার করা হচ্ছে।
দেশে ফিরে স্ত্রীর দাফনে অংশ না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, দেশে ফিরলেই তার ওপর হামলার আশঙ্কা ছিল। ফোনে নিয়মিত হুমকি পাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি। এমনকি বিমানবন্দরের বাইরে লোক প্রস্তুত থাকার তথ্যও পেয়েছিলেন বলে জানান।
আলভী বলেন, “আমি আইনের মুখোমুখি হতে ভয় পাই না। কিন্তু মবের হাতে প্রাণ হারালে আমার সন্তানের কী হবে? আমার ছেলে কি মা-বাবা দুজনকেই হারাবে?” এই সময় কণ্ঠ রুদ্ধ হয়ে আসে তার।
স্ত্রীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর সংসার করার পর স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া কোনো স্বামীর পক্ষেই সহ্য করা সহজ নয়। শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে না পারার বেদনাও তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় ইকরা আত্মহত্যা করেন। সে সময় আলভী নেপালে নাটকের শুটিংয়ে ছিলেন। ঘটনার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে দ্রুত দেশে ফেরার কথা জানান এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেন।
এদিকে ইকরার পরিবার অভিযোগ করেছে, বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল, যা আত্মহত্যার পেছনে ভূমিকা রেখেছে। এ ঘটনায় আলভীসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের তথ্যও জানা গেছে।