সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:২৯ অপরাহ্ন, ৩ মার্চ ২০২৬

মাদক মামলায় ৯ মার্চ যুক্তিতর্ক, আসিফের আত্মপক্ষ সমর্থন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর-এর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৯ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (২ মার্চ) ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। এদিন মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আদালতে আসিফ নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর বিচারক ৯ মার্চ যুক্তিতর্ক শুনানির দিন ঠিক […]

মাদক মামলায় ৯ মার্চ যুক্তিতর্ক, আসিফের আত্মপক্ষ সমর্থন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর-এর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৯ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। এদিন মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আদালতে আসিফ নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর বিচারক ৯ মার্চ যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি টাকিলা জব্দ করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ সংরক্ষণের অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) ধারায় মামলাটি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ