সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:৪০ এএম, ২৬ আগস্ট ২০২৫

মারা গেছেন ‘কেজিএফ’ সিনেমার জনপ্রিয় অভিনেতা

‘কেজিএফ’ খ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালো মারা গেছেন। তুমুল আলোচিত আরেক ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’–এর শুটিং চলাকালীন স্ট্রোক করেছিলেন দিনেশ। গত সপ্তাহে অসুস্থ বোধ করলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন মাঙ্গালোর। […]

মারা গেছেন ‘কেজিএফ’ সিনেমার জনপ্রিয় অভিনেতা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

‘কেজিএফ’ খ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালো মারা গেছেন। তুমুল আলোচিত আরেক ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’–এর শুটিং চলাকালীন স্ট্রোক করেছিলেন দিনেশ। গত সপ্তাহে অসুস্থ বোধ করলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

সোমবার (২৫ আগস্ট) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন মাঙ্গালোর। শুটিংসেটেই স্ট্রোকে আক্রান্ত হন। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। সপ্তাহখানেক পর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আবারও ভর্তি হন হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, মাঙ্গালোর মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হবে। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে সুমনাহল্লি শ্মশানে।

ব্যক্তিজীবনে মাঙ্গালোর দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি। মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ