আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা জ্বালানি তেল চীনের কাছে বিক্রির চেষ্টা আরও জোরালো করেছে ইরান। তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিপ্লোহাউস-এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফর করেন। ওই সফরের মূল লক্ষ্য ছিল বেইজিংয়ের সঙ্গে […]
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা জ্বালানি তেল চীনের কাছে বিক্রির চেষ্টা আরও জোরালো করেছে ইরান। তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিপ্লোহাউস-এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফর করেন। ওই সফরের মূল লক্ষ্য ছিল বেইজিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় করা।
গোলামজাদেহের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সমুদ্রপথে নানা ধরনের বাধার কারণে ইরানের তেল রপ্তানি এখন বড় চাপের মুখে। এ অবস্থায় আন্তর্জাতিক জলসীমায় আটকে থাকা তেলের মজুদ বিক্রির ক্ষেত্রে চীনের সঙ্গে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে তেহরান।
তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় ইরানের অবস্থান স্পষ্ট থাকে এবং কূটনৈতিক সমর্থন ধরে রাখা যায়।
তেলের বাণিজ্যের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও এই সফরে গুরুত্ব পেয়েছে। গোলামজাদেহের ভাষ্য অনুযায়ী, চীনা কর্তৃপক্ষের সঙ্গে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলে নৌচলাচল নিরাপদ রাখা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে ইরানের আগের প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়েও দুই পক্ষের মধ্যে কথা হয়েছে।
সূত্র: আল জাজিরা