সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২১ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন। তিনি জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আর পাকিস্তানে যাচ্ছেন না। সফর বাতিলের কারণ হিসেবে তিনি দীর্ঘ ভ্রমণ সময় এবং সম্ভাব্য ফলাফল নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। তার ভাষায়, অপ্রয়োজনীয় দীর্ঘ সফরে সময় নষ্ট করার […]

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন।

তিনি জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আর পাকিস্তানে যাচ্ছেন না। সফর বাতিলের কারণ হিসেবে তিনি দীর্ঘ ভ্রমণ সময় এবং সম্ভাব্য ফলাফল নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেন। তার ভাষায়, অপ্রয়োজনীয় দীর্ঘ সফরে সময় নষ্ট করার মতো পরিস্থিতি এখন নেই।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নেতৃত্বের ভেতরে বিভ্রান্তি ও অভ্যন্তরীণ মতবিরোধ রয়েছে, যা আলোচনার অগ্রগতিকে অনিশ্চিত করে তুলছে। তিনি বলেন, আলোচনায় আগ্রহী হলে ইরান সরাসরি যোগাযোগ করতে পারে—এ জন্য দূরপাল্লার সফরের প্রয়োজন নেই।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির-সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ইরানি প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পরই ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই সফর বাতিলের ঘোষণা দেন। এতে করে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনার সম্ভাবনা আপাতত আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ