মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২২৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ২২২ জনই বাংলাদেশি নাগরিক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের সঙ্গে জাতীয় নিবন্ধন বিভাগ, জনশক্তি বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের মোট ৬৪ জন কর্মকর্তা অংশ নেন। […]
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২২৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে ২২২ জনই বাংলাদেশি নাগরিক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের সঙ্গে জাতীয় নিবন্ধন বিভাগ, জনশক্তি বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের মোট ৬৪ জন কর্মকর্তা অংশ নেন।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, অভিযানে ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের দায়ে ২২৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৩ জন ইন্দোনেশীয় ও ১ জন ভারতীয় নাগরিকও রয়েছেন।
গ্রেপ্তারের কারণ হিসেবে তিনি জানান, অনেকের কাছে বৈধ কাগজপত্র ছিল না, কেউ ভিসার মেয়াদ অতিক্রম করেছেন, আবার কেউ ভিসার অপব্যবহার করেছেন। এসব অপরাধে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু রাজ্যে মোট ৪১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।