সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১:০২ পিএম, ২৭ নভেম্বর ২০২৫

মিস ইন্টারন্যাশনাল: কাতালিনা জিতলেন সেরার মুকুট,জেসিয়ার বিশেষ খেতাব

দি বাংলা ভয়েস ডেস্ক :  টোকিওতে শেষ হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৫। মহামিলনে শেষ পর্যন্ত মুকুট জিতেছেন কলোম্বিয়ার কাতালিনা দুক। এই প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলামও, পেয়েছেন বিশেষ খেতাব। সেই সাথে নজর কেড়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের। এ বছরের আলোচনার কেন্দ্রবিন্দু— কলোম্বিয়ার কাতালিনা দুক। মিয়ামিতে জন্ম হলেও শিকড় তার মেদেলিনে। ছোটবেলা থেকেই সামাজিক কাজে […]

মিস ইন্টারন্যাশনাল: কাতালিনা জিতলেন সেরার মুকুট,জেসিয়ার বিশেষ খেতাব
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক :  টোকিওতে শেষ হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল ২০২৫। মহামিলনে শেষ পর্যন্ত মুকুট জিতেছেন কলোম্বিয়ার কাতালিনা দুক।

এই প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন বাংলাদেশের জেসিয়া ইসলামও, পেয়েছেন বিশেষ খেতাব। সেই সাথে নজর কেড়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমের।

এ বছরের আলোচনার কেন্দ্রবিন্দু— কলোম্বিয়ার কাতালিনা দুক। মিয়ামিতে জন্ম হলেও শিকড় তার মেদেলিনে। ছোটবেলা থেকেই সামাজিক কাজে সক্রিয় কাতালিনা মঞ্চে শুধু সৌন্দর্য নয়, উপস্থাপন করেছেন ‘community care’—শিশু স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন নিয়ে তার দীর্ঘদিনের কাজ।

রানওয়েতে তার আত্মবিশ্বাস, শান্ত উপস্থিতি আর প্রশ্নোত্তর পর্বে জাপানি সংস্কৃতি ও জীবনের ছোট খুশিগুলো নিয়ে উত্তর বিচারকদের মুগ্ধ করেছে। ৮০ প্রতিযোগীর মধ্যে Catalina তাই সর্বোচ্চ স্থান অধিকার করে ৬৩তম মিস ইন্টারন্যাশনাল-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হন।

বাংলাদেশের জেসিয়া ইসলামও মঞ্চে ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন। তার সিগনেচার গ্রেস ও গ্ল্যামার দর্শক ও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে। গালা নাইটে Best in Evening Gown টাইটেল জিতে প্রমাণ করেছেন, সৌন্দর্য ও উপস্থাপনায় বাংলাদেশও পিছিয়ে নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ