সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৬ অপরাহ্ন, ২০ মে ২০২৬

‘মেলোডি’ ভাইরাল ট্রেন্ডে ভুল কোম্পানির শেয়ার কিনে বিপাকে বিনিয়োগকারীরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া ‘মেলোডি’ (Melodi) ট্রেন্ড এবার প্রভাব ফেলেছে দেশটির শেয়ার বাজারেও। তবে এই ট্রেন্ডকে কেন্দ্র করে ঘটেছে বেশ অদ্ভুত এক ঘটনা—ভুল কোম্পানির শেয়ার কিনে বসেছেন বহু বিনিয়োগকারী। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মোদি ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিচ্ছেন। ভিডিওটি […]

‘মেলোডি’ ভাইরাল ট্রেন্ডে ভুল কোম্পানির শেয়ার কিনে বিপাকে বিনিয়োগকারীরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া ‘মেলোডি’ (Melodi) ট্রেন্ড এবার প্রভাব ফেলেছে দেশটির শেয়ার বাজারেও। তবে এই ট্রেন্ডকে কেন্দ্র করে ঘটেছে বেশ অদ্ভুত এক ঘটনা—ভুল কোম্পানির শেয়ার কিনে বসেছেন বহু বিনিয়োগকারী।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মোদি ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে জনপ্রিয় ‘মেলোডি’ চকলেট ব্র্যান্ডটি।

এই আলোচনার জেরে মঙ্গলবার অনেক বিনিয়োগকারী তড়িঘড়ি করে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনতে শুরু করেন। ফলে একদিনেই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। কিন্তু পরে জানা যায়, প্রতিষ্ঠানটির সঙ্গে চকলেট বা খাদ্যপণ্যের কোনো সম্পর্কই নেই।

আসলে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ একটি স্মল-ক্যাপ কোম্পানি, যারা অবকাঠামো, রিয়েল এস্টেট, বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং ব্যবসার সঙ্গে জড়িত। অন্যদিকে জনপ্রিয় ‘মেলোডি’ টফি তৈরি করে বিখ্যাত এফএমসিজি প্রতিষ্ঠান ‘পার্লে’, যা শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়।

বাজার বিশ্লেষকদের মতে, অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী নামের মিল দেখে বিভ্রান্ত হয়ে শেয়ার কিনে ফেলেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয় ভাইরাল হলে যাচাই না করেই অনেক সময় বিনিয়োগের প্রবণতা দেখা যায়।

শেয়ারবাজারের তথ্য বলছে, গত কয়েক মাস ধরে পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর নিম্নমুখী ছিল। ঠিক সেই সময়েই এই ভাইরাল ট্রেন্ডের কারণে হঠাৎ করে কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক লেনদেন শুরু হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকে মজা করে বলছেন, মোদি-মেলোনির ‘মেলোডি’ রসায়ন এবার শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির নামের অংশ মিলিয়ে তৈরি হওয়া ‘Melodi’ শব্দটি গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ট্রেন্ড করছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে দুই নেতার বন্ধুত্বপূর্ণ আচরণ ঘিরেই মূলত এই ট্রেন্ডের জনপ্রিয়তা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ