সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২০ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬

মেসির জন্য হলিউডে আলাদা নিয়ম, মুখ খুললেন অভিনেতা

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জন্য শুধু ফুটবল মাঠেই নয়, হলিউডের শুটিং সেটেও বিশেষ নিয়ম অনুসরণ করা হয় বলে জানিয়েছেন মার্কিন অভিনেতা উইল ফেরেল। তার দাবি, সময়ানুবর্তিতার ব্যাপারে মেসি এতটাই কঠোর যে নির্ধারিত সময় শেষ হলে শুটিং অসম্পূর্ণ থাকলেও তিনি আর অপেক্ষা করেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’-তে এ […]

মেসির জন্য হলিউডে আলাদা নিয়ম, মুখ খুললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জন্য শুধু ফুটবল মাঠেই নয়, হলিউডের শুটিং সেটেও বিশেষ নিয়ম অনুসরণ করা হয় বলে জানিয়েছেন মার্কিন অভিনেতা উইল ফেরেল। তার দাবি, সময়ানুবর্তিতার ব্যাপারে মেসি এতটাই কঠোর যে নির্ধারিত সময় শেষ হলে শুটিং অসম্পূর্ণ থাকলেও তিনি আর অপেক্ষা করেন না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’-তে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন উইল ফেরেল।

তিনি জানান, আলুচিপস ব্র্যান্ড লেস (Lay’s)-এর একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শুটিংয়ে মেসির সঙ্গে কাজ করেছিলেন হলিউড অভিনেতা স্টিভ ক্যারেল। পরে সেই অভিজ্ঞতার কথাই তাকে জানান ক্যারেল।

ফেরেলের ভাষ্য অনুযায়ী, মেসির জন্য পুরো শুটিং ইউনিটকে আগেভাগেই প্রস্তুত থাকতে হয়। কারণ তিনি শুটিংয়ের জন্য মাত্র ৩০ মিনিট সময় দেন। এই সময়ের মধ্যেই তার সব দৃশ্য ধারণ শেষ করতে হয়।

তিনি বলেন, মেসির সেটে পৌঁছানোর আগেই ক্যামেরা, আলো এবং অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন রাখতে হয়। সাধারণ শুটিংয়ে একটি দৃশ্য একাধিকবার ধারণ করা হলেও মেসির ক্ষেত্রে সেই সুযোগ খুবই সীমিত। সময় শেষ হলে অতিরিক্ত শটের জন্যও তিনি অপেক্ষা করেন না।

উইল ফেরেল হাস্যরসের ভঙ্গিতে বলেন, “সবাইকে দ্রুত কাজ শেষ করতে হয়। সময় শেষ হলেই মেসি শুধু বলেন, ‘ভামোস’ (চলো), তারপর সেট ছেড়ে চলে যান।”

বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন মেসি। তার ব্যস্ত সময়সূচির কারণে বিজ্ঞাপন নির্মাতাদেরও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হয়।

এদিকে, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও আলোচনা চলছে। ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এক সাক্ষাৎকারে বলেন, তার ধারণা জাতীয় দলের হয়ে মেসি হয়তো নিজের শেষ ম্যাচটি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। তবে তিনি আশা প্রকাশ করেন, আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলবেন মেসি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য মেসির নিজের ওপরই নির্ভর করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ