যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার তথ্যের জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট–এর Rewards for Justice কর্মসূচির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তথ্যদাতাদের জন্য “পুনর্বাসনের” সুযোগও থাকতে পারে। খবর আল জাজিরা। প্রচারপত্রে বলা হয়, এই […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার তথ্যের জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট–এর Rewards for Justice কর্মসূচির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তথ্যদাতাদের জন্য “পুনর্বাসনের” সুযোগও থাকতে পারে। খবর আল জাজিরা।
প্রচারপত্রে বলা হয়, এই ব্যক্তিরা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC)–এর বিভিন্ন অংশ পরিচালনা ও নির্দেশনা দেন, যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ।
যাদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন—
গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব
সহপ্রধান কর্মকর্তা আলি আসগর হেজাজি
মেজর জেনারেল ইয়াহ্যা রাহিম ছাফাভি
ব্রিগেডিয়ার জেনারেল ইসকান্দার মোমেনি
সুপ্রিম কাউন্সিলের সচিব আলি লারিজানি
এদিকে শুক্রবার সকালে তেহরানে আয়োজিত আল-কুদস দিবস–এর বিক্ষোভে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছেন আলি লারিজানি।