সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬

ম্যাক্রোঁ-এর্দোয়ানের ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও হরমুজ নিয়ে আলোচনা

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ জানান, আলোচনার শুরুতেই তারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, এর আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা জরুরি। […]

ম্যাক্রোঁ-এর্দোয়ানের ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও হরমুজ নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ জানান, আলোচনার শুরুতেই তারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, এর আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা জরুরি।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এই সংকটময় পরিস্থিতিতে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কূটনৈতিক সমাধান অর্জন এখন অত্যন্ত প্রয়োজন।

ম্যাক্রোঁর মতে, চলমান উত্তেজনা কমাতে সামরিক নয়, বরং কূটনৈতিক পথই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। এ ক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর দায়িত্বশীল অবস্থান নেওয়া দরকার বলেও তিনি ইঙ্গিত দেন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ