সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৪৭ অপরাহ্ন, ৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে ইরান, প্রস্তুতি সব পরিস্থিতির জন্য

তেহরানের পাঠানো প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কী জানিয়েছে, তা গভীরভাবে পর্যালোচনা করছে ইরান। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখছে দেশটি। রোববার ইরানের এক উপপররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, সম্প্রতি তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। এর জবাবে […]

যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা করছে ইরান, প্রস্তুতি সব পরিস্থিতির জন্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তেহরানের পাঠানো প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কী জানিয়েছে, তা গভীরভাবে পর্যালোচনা করছে ইরান। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখছে দেশটি।

রোববার ইরানের এক উপপররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, সম্প্রতি তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। এর জবাবে যুক্তরাষ্ট্রের দেওয়া বক্তব্য ও প্রস্তাব খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে ইরান।

ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের জবাব বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, কূটনৈতিক সমাধানের বিষয়ে তেহরান এখনও আন্তরিক। তবে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা মোকাবিলার জন্যও ইরান প্রস্তুত রয়েছে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি ন্যায্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।

এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি সাত দিনের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল। তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাল্টা প্রস্তাব দিয়েছে। তবে দুই পক্ষের মধ্যে বিভিন্ন শর্ত কীভাবে এবং কোন ক্রমে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে মতপার্থক্য রয়েছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তেহরানের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের অবসান এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতেই আলোচনা চালিয়ে যেতে চায় তারা।

ইরানের এই অবস্থানের মধ্যে এখন নজর রয়েছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। যুক্তরাষ্ট্রের জবাব পর্যালোচনা শেষে ইরান কী সিদ্ধান্ত নেয় এবং দুই দেশের কূটনৈতিক যোগাযোগ শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ