ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের “ব্যর্থ পরিকল্পনা”র পর হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর অঞ্চলে একটি “নতুন অধ্যায়ের” সূচনা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায়, খামেনি বলেন, গত দুই মাসের সংঘাত ও উত্তেজনার পর যুক্তরাষ্ট্র তার লক্ষ্য […]
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের “ব্যর্থ পরিকল্পনা”র পর হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর অঞ্চলে একটি “নতুন অধ্যায়ের” সূচনা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায়, খামেনি বলেন, গত দুই মাসের সংঘাত ও উত্তেজনার পর যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং এই পরিস্থিতি অঞ্চলের শক্তির ভারসাম্যে নতুন বাস্তবতা তৈরি করেছে।
তিনি আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি শুধু কৌশলগত অঞ্চল নয়, বরং ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ।
একই দিনে দেওয়া আরেক বক্তব্যে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। খামেনির ভাষায়, ইরানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের “জাতীয় সম্পদ”, যা যেকোনো মূল্যে সংরক্ষণ করা হবে।
তিনি বলেন, স্থল, নৌ ও আকাশসীমা রক্ষার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও দেশের নিরাপত্তার অংশ হিসেবে বিবেচিত হবে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করার ইচ্ছার কথা প্রকাশ করার পর তেহরানের পক্ষ থেকে এ ধরনের কঠোর অবস্থান সামনে এলো।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই ইরান আন্তর্জাতিক মহলে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে, সামরিক ও কৌশলগত অবস্থানে তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।