যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের খার্গ দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্বীপটির ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, দ্বীপজুড়ে চালানো তীব্র আক্রমণের ফলেই এ ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। হামলার পর বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানানো হয়েছে। দ্য […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের খার্গ দ্বীপে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্বীপটির ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইরানি গণমাধ্যমগুলোর দাবি, দ্বীপজুড়ে চালানো তীব্র আক্রমণের ফলেই এ ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। হামলার পর বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানানো হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো দ্বীপের ৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে।
অন্যদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের তথ্যে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধবিমান কয়েক দফায় খার্গ দ্বীপে হামলা চালায়। এতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হয়ে ওঠে।
তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু