সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:২৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। এ প্রক্রিয়ায় আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশও যুক্ত রয়েছে। মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরাইল এবং অঞ্চলের চারটি কূটনৈতিক সূত্র সম্পৃক্ত রয়েছে। যদিও আন্তর্জাতিক সংবাদ সংস্থা […]

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। এ প্রক্রিয়ায় আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশও যুক্ত রয়েছে। মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরাইল এবং অঞ্চলের চারটি কূটনৈতিক সূত্র সম্পৃক্ত রয়েছে। যদিও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্রগুলোর বরাতে আরও বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে এই যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

এদিকে একই দিনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো সমঝোতা না হলে ইরান ‘পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে’।

ট্রাম্পের ভাষ্য, “এটি কয়েক সপ্তাহ ধরে চলার মতো বিষয় নয়; বরং কয়েক দিনের মধ্যেই সমাধান হওয়া উচিত। ইরান ইতোমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং প্রতিদিন পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। দেশটিকে নতুন করে সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বহু অবকাঠামো নির্মাণ করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে আঘাতপ্রাপ্ত হয়নি।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ