সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০২ এএম, ৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সাময়িক যুদ্ধবিরতি, স্থায়ী চুক্তির লক্ষ্যে দুই সপ্তাহের মধ্যে ইসলামাবাদে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়ার পর তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতিকে তারা স্বাগত জানাচ্ছে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত। পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার পরই এই অগ্রগতি এসেছে। […]

যুক্তরাষ্ট্র-ইরান সাময়িক যুদ্ধবিরতি, স্থায়ী চুক্তির লক্ষ্যে দুই সপ্তাহের মধ্যে ইসলামাবাদে বৈঠক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়ার পর তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতিকে তারা স্বাগত জানাচ্ছে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে প্রস্তুত।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার পরই এই অগ্রগতি এসেছে। ইসলামাবাদে আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের মাধ্যমে একটি স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ বিবেচনায় ইরানের ওপর পূর্বনির্ধারিত বড় ধরনের হামলা আপাতত ১৫ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এই বিরতি কার্যকর থাকবে তখনই, যখন ইরান আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করবে।

ইরানের পক্ষ থেকেও এই সাময়িক সমঝোতায় সম্মতি এসেছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তেহরান এটিকে নিজেদের কূটনৈতিক অর্জন হিসেবেই দেখছে।

এদিকে ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলও দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে নীতিগত সম্মতি দিয়েছে বলে মার্কিন ও ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। হোয়াইট হাউসের একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়া মাত্রই যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়েছে। তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে যাওয়ায় বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরে এসেছে।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকই নির্ধারণ করবে এই সাময়িক বিরতি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে রূপ নেবে কি না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ