Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
৩:৫৩ পিএম, ১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার টন গম আমদানির অনুমোদন

দেশের খাদ্য মজুত শক্তিশালী রাখতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে মোট ২ লাখ ৭০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন […]

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার টন গম আমদানির অনুমোদন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের খাদ্য মজুত শক্তিশালী রাখতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে মোট ২ লাখ ৭০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার, যার মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।

এ ছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান Agrocorp International Pte Ltd থেকে আরও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ চালানে প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার এবং মোট ব্যয় হবে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।

সরকারের মতে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রাখা এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ