সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৯ অপরাহ্ন, ১১ মে ২০২৬

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উত্থাপিত শর্তগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত। রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর সোমবার (১১ মে) ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ […]

যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিশ্ব শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উত্থাপিত শর্তগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত।

রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর সোমবার (১১ মে) ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও উপস্থিতিই সংঘাত এবং অস্থিতিশীলতার মূল উৎস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক হলেও ইরানের শর্তগুলো ন্যায্য ও বাস্তবসম্মত। ইরান যুদ্ধ বন্ধ, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, সমুদ্রপথে হয়রানি বন্ধ এবং জব্দ করা ইরানি সম্পদ ফেরতের দাবি জানিয়েছে।

ইসমাঈল বাঘেই আরও জানান, কোনো সমঝোতায় পৌঁছাতে হলে প্রথমেই যুক্তরাষ্ট্রকে অবরোধ নীতি থেকে সরে আসতে হবে। অন্যদিকে ওয়াশিংটন চাইছে, ইরান দ্রুত হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ চলাচল চালু করুক।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও পরদিনই ইরানি বন্দরগুলোতে নতুন নৌ-অবরোধের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ