সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:০৮ পিএম, ২২ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতিতে নির্দিষ্ট সময়সীমা দেননি ট্রাম্প: হোয়াইট হাউস

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ঘোষিত যুদ্ধবিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য কোনো কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়নি। তিনি জানান, কিছু সংবাদমাধ্যমে বেনামী সূত্রের বরাতে ৩ থেকে ৫ দিনের সময়সীমার কথা বলা হলেও […]

যুদ্ধবিরতিতে নির্দিষ্ট সময়সীমা দেননি ট্রাম্প: হোয়াইট হাউস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে ঘোষিত যুদ্ধবিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য কোনো কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়নি।

তিনি জানান, কিছু সংবাদমাধ্যমে বেনামী সূত্রের বরাতে ৩ থেকে ৫ দিনের সময়সীমার কথা বলা হলেও তা সঠিক নয়। প্রেসিডেন্ট এখনো এ বিষয়ে চূড়ান্ত সময় নির্ধারণ করেননি।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ কতদিন থাকবে, সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রেসিডেন্টের ওপরই নির্ভর করবে।

মুখপাত্র আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে শর্তগুলো দিয়েছে, সেগুলোর বিষয়ে ইরানের পক্ষ থেকে সম্মিলিত প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ