সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৪ পিএম, ৭ মে ২০২৬

যুদ্ধ থামাতে মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, বাড়ছে সমঝোতার সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব এখন পর্যালোচনা করছে ইরান। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রস্তাবটি নিয়ে তেহরান ইতোমধ্যে আলোচনা শুরু করেছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ […]

যুদ্ধ থামাতে মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, বাড়ছে সমঝোতার সম্ভাবনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব এখন পর্যালোচনা করছে ইরান। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে।

বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রস্তাবটি নিয়ে তেহরান ইতোমধ্যে আলোচনা শুরু করেছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং তার বিশ্বাস, ইরান সমঝোতার পথে এগোতে আগ্রহী।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, এই এক পাতার নথিই আনুষ্ঠানিকভাবে চলমান সংঘাতের অবসানের ভিত্তি হতে পারে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসও।

জানা গেছে, খসড়া সমঝোতায় মোট ১৪টি মূল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যদিও পুরো নথি এখনো প্রকাশ করা হয়নি, তবে যুদ্ধবিরতি, পারমাণবিক কার্যক্রম সীমিত করা এবং হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক করার মতো বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত বন্ধে ট্রাম্প প্রশাসন একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য এখনো রয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ