ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর চাপ দিচ্ছে জার্মানি। এমনটাই জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেন, যুদ্ধ বন্ধে রাজি করাতে জার্মানি সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উদ্যোগেও অংশ নিতে প্রস্তুত দেশটি। তবে এ ধরনের যেকোনো পদক্ষেপে জাতিসংঘের অনুমোদন থাকা প্রয়োজন বলেও উল্লেখ […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর চাপ দিচ্ছে জার্মানি। এমনটাই জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
তিনি বলেন, যুদ্ধ বন্ধে রাজি করাতে জার্মানি সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উদ্যোগেও অংশ নিতে প্রস্তুত দেশটি। তবে এ ধরনের যেকোনো পদক্ষেপে জাতিসংঘের অনুমোদন থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক পদক্ষেপ নিয়ে জার্মানির ভেতরেই মতপার্থক্য দেখা দিয়েছে। চ্যান্সেলর মের্জ এই যুদ্ধকে ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর একটি উপায় হিসেবে দেখলেও, প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারসহ অন্য শীর্ষ নেতারা এটিকে গুরুতর ভুল ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন।