পবিত্র রমজানে দীর্ঘ সময় খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকার ফলে শরীর বিভিন্ন পুষ্টি থেকে বঞ্চিত হয়। পানিশূন্যতার কারণে হাড়ও দুর্বল হয়ে যেতে পারে। এই ক্ষতি পূরণে আলু বোখারাকে রমজানের ডায়েটে স্থান দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোগলীয় রান্নায় সাধারণত পোলাও, বিরিয়ানি বা চাটনিতে আলু বোখারা ব্যবহার করা হলেও, এটি সরাসরি খেতেও উপকারী। বিশেষ করে […]
ছবি: সংগৃহীত
পবিত্র রমজানে দীর্ঘ সময় খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকার ফলে শরীর বিভিন্ন পুষ্টি থেকে বঞ্চিত হয়। পানিশূন্যতার কারণে হাড়ও দুর্বল হয়ে যেতে পারে। এই ক্ষতি পূরণে আলু বোখারাকে রমজানের ডায়েটে স্থান দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মোগলীয় রান্নায় সাধারণত পোলাও, বিরিয়ানি বা চাটনিতে আলু বোখারা ব্যবহার করা হলেও, এটি সরাসরি খেতেও উপকারী। বিশেষ করে গরমে পড়া রমজানে ইফতার বা রাতের খাবারের সঙ্গে আলু বোখারা খেলে শরীর সতেজ থাকে এবং সারাদিনের ক্লান্তি কমে।
আলু বোখারা ভিটামিন এ, সি, ডি ও ই সমৃদ্ধ। এতে রয়েছে মিনারেল ও ফাইবার, যা হজমশক্তি বৃদ্ধি করে, মুখে স্বাদ বাড়ায় এবং রক্তশূন্যতা দূর করতে সহায়ক। এছাড়া ক্যানসারের ঝুঁকি কমানো, স্মৃতিশক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, চোখ ও হৃদ্যন্ত্রের সুরক্ষা, ত্বকে বয়সের ছাপ কমানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও এটি উপকারী। পটাশিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও আলু বোখারা পরিচিত।
আমেরিকার পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, প্রতিদিন তিনটি আলু বোখারা খাওয়া হাড়ের সুরক্ষার জন্য উপকারী। তবে নিয়মিত প্রয়োজনের বেশি খেলে হিতের পরিবর্তে ক্ষতি হতে পারে। জটিল রোগে আক্রান্তদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ডায়েটে রাখতে বলা হয়েছে।