সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১২ পিএম, ১ মে ২০২৬

‘লক্ষ্য পূরণে’ ইরানে ফের হামলার ইঙ্গিত ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ভবিষ্যতে ইরানকে হুমকি হিসেবে দাঁড়াতে না দিতে প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। বৃহস্পতিবার এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা সীমিত করাই এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় চলছে বলেও উল্লেখ করেন তিনি। […]

‘লক্ষ্য পূরণে’ ইরানে ফের হামলার ইঙ্গিত ইসরায়েলের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ভবিষ্যতে ইরানকে হুমকি হিসেবে দাঁড়াতে না দিতে প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। বৃহস্পতিবার এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন।

তিনি বলেন, ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা সীমিত করাই এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় চলছে বলেও উল্লেখ করেন তিনি।

কাৎজের ভাষায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনা করে যৌথ কৌশল নির্ধারণ করছেন। তাদের উদ্দেশ্য হলো—ইরান যেন ভবিষ্যতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, তেহরানের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন ও তেলআবিব সমন্বিত কৌশল নিয়ে এগোচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ