দীর্ঘ সাত বছর পর আয়োজিত দেশের জনপ্রিয় প্রতিযোগিতা লাক্স সুপারস্টার-এর নতুন আসরে সেরা সুন্দরীর মুকুট জিতেছেন রাজশাহীর বিদুষী বর্ণিতা। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাঁর নাম ঘোষণা করা হয়। শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। এ মঞ্চেই নির্বাচিত হয় প্রথম ও দ্বিতীয় রানার আপও। এবারের আসরে প্রথম রানার আপ […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ সাত বছর পর আয়োজিত দেশের জনপ্রিয় প্রতিযোগিতা লাক্স সুপারস্টার-এর নতুন আসরে সেরা সুন্দরীর মুকুট জিতেছেন রাজশাহীর বিদুষী বর্ণিতা। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তাঁর নাম ঘোষণা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। এ মঞ্চেই নির্বাচিত হয় প্রথম ও দ্বিতীয় রানার আপও।
এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার। দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
প্রতিযোগিতায় এবার বিজয়ীর মাথায় মুকুটের বদলে তুলে দেওয়া হয় ট্রফি। সেরা সুন্দরীর খেতাব জয়ের পাশাপাশি পুরস্কার হিসেবে বিদুষী বর্ণিতা সুযোগ পাচ্ছেন নির্মাতা রায়হান রাফির আসন্ন চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের।
গ্র্যান্ড ফিনালের উপস্থাপনায় ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ এবং অভিনেতা মোশাররফ করিম।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন রায়হান রাফি, মেহজাবিন চৌধুরী ও জয়া আহসান। বিচারকরা এবারের প্রতিযোগিতায় শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয়, ব্যক্তিত্ব এবং উপস্থাপন সক্ষমতাকেও গুরুত্ব দিয়েছেন।