মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। লিভার সুস্থ না থাকলে পুরো শরীরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। খাবার হজম, শরীর থেকে বর্জ্য অপসারণ এবং পুষ্টি সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ অনেক কাজ করে এই অঙ্গটি। তাই লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারালে গুরুতর স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ উপসর্গই হতে পারে লিভারের মারাত্মক সমস্যার প্রাথমিক […]
প্রতীকী ছবি
মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। লিভার সুস্থ না থাকলে পুরো শরীরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। খাবার হজম, শরীর থেকে বর্জ্য অপসারণ এবং পুষ্টি সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ অনেক কাজ করে এই অঙ্গটি। তাই লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারালে গুরুতর স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ উপসর্গই হতে পারে লিভারের মারাত্মক সমস্যার প্রাথমিক সংকেত। তাই সময়মতো লক্ষণগুলো শনাক্ত করা জরুরি।
লিভারের সাধারণ রোগগুলোর মধ্যে রয়েছে ভাইরাল হেপাটাইটিস, সিরোসিস, ফ্যাটি লিভার এবং লিভার ক্যানসার। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। আবার অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ফ্যাটি লিভারের ঝুঁকিও বাড়ছে।
চিকিৎসকদের মতে, নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হওয়া প্রয়োজনঃ
১। চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া
২। পেটব্যথা বা পেট ফুলে যাওয়া
৩। শরীরে সহজে কালশিটে পড়ে যাওয়া
৪। ত্বকে অতিরিক্ত চুলকানি
৫। পা বা গোড়ালি ফুলে যাওয়া
৬। চেষ্টা ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া
৭। ক্ষুধামন্দা
৮। বমি বমি ভাব বা বমি
৯। অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি
১০। সাদা বা ফ্যাকাশে রঙের পায়খানা
১১। রক্তচাপ কমে যাওয়া
১২। ভারসাম্য হারানো বা বিভ্রান্তি
১৩। হাত কাঁপা বা শরীরে কম্পন হওয়া
তবে এসব উপসর্গ অন্য রোগের কারণেও হতে পারে। তাই এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন হলে রক্ত পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই বা বায়োপসি করার পরামর্শ দেওয়া হতে পারে।
লিভার সুস্থ রাখতে বিশেষজ্ঞদের পরামর্শঃ
অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন
ধূমপান ও মাদক থেকে দূরে থাকুন
নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখুন
অন্যের রেজর বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করবেন না
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা ভিটামিন খাবেন না
স্বাস্থ্যকর খাবার খান
নিয়মিত শরীরচর্চা করুন
ওজন নিয়ন্ত্রণে রাখুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাস বহন করছেন এবং প্রতিবছর লাখ লাখ মানুষ এই রোগে মারা যাচ্ছেন। সময়মতো টিকা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ মৃত্যুই প্রতিরোধ করা সম্ভব।