সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৪:১৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির কাছে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-কে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় ইইউ এ ধন্যবাদ ও শুভেচ্ছা জানায়। বার্তায় বলা হয়, “ইউরোপীয় […]

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির কাছে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-কে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় ইইউ এ ধন্যবাদ ও শুভেচ্ছা জানায়।

বার্তায় বলা হয়, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি অবিচল অংশীদার। আমরা বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার এবং ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)-এর অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বিভিন্ন খাতে পারস্পরিক আলোচনা ও সম্পৃক্ততার মাধ্যমে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।”

ইইউ আরও উল্লেখ করে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ