Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:১৫ এএম, ২০ আগস্ট ২০২৫

শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের, অতঃপর…

বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ে ‘মান্নাত’-এ বসবাস করেন। আপনি যদি মুম্বাইয়ে যান আর বাদশাহর বাড়ি ‘মান্নাত’ না দেখে ফিরে আসেন, তবে আপনার জীবন বৃথা। মুম্বাই সফর যে আপনার অসম্পূর্ণই থেকে যাবে। কারণ শাহরুখ খানের বাড়ি মান্নাত একটা স্বপ্নভবন। আর প্রতিদিনেই ভক্ত-অনুরাগীরা দূর থেকে কিং খানের মান্নাতে বাস করা বাড়িটি একপলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা […]

শাহরুখের ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা যুবকের, অতঃপর…
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউড বাদশাহ শাহরুখ খান মুম্বাইয়ে ‘মান্নাত’-এ বসবাস করেন। আপনি যদি মুম্বাইয়ে যান আর বাদশাহর বাড়ি ‘মান্নাত’ না দেখে ফিরে আসেন, তবে আপনার জীবন বৃথা। মুম্বাই সফর যে আপনার অসম্পূর্ণই থেকে যাবে।

কারণ শাহরুখ খানের বাড়ি মান্নাত একটা স্বপ্নভবন। আর প্রতিদিনেই ভক্ত-অনুরাগীরা দূর থেকে কিং খানের মান্নাতে বাস করা বাড়িটি একপলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। বাদশাহর বাড়ির সামনে প্রতিদিনই ভিড় লেগে থাকে।

এবার এমনই এক তরুণ ভক্ত মান্নাত দেখার জন্য অভিনব এক কৌশল অবলম্বন করে প্রবেশের জন্য। তিনি সরাসরি বাড়িতে প্রবেশের চেষ্টা করলেন, তাও আবার জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে। সেই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি শুভম প্রজাপত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে শুভমকে দেখা যায়, তিনি মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখ খানের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা অসম্ভব।

তখনই তিনি একটি বুদ্ধি বের করেন। শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন। একটি নিজের জন্য, অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা।

অর্ডার করার মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন আসল ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।

কিন্তু মান্নাতের কড়া নিরাপত্তা তাকে সহজেই ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি। পেছনের গেটের প্রহরী সঙ্গে সঙ্গে যিনি অর্ডার করেছেন, তাকে ফোন করতে বলেন। শুভম ফোন করলে কোনো উত্তর পান না।

এবার প্রহরীর অভিজ্ঞ চোখে এ নাটক ধরা পড়তে বেশি সময় লাগেনি। তিনি মজার ছলে বলেন, শাহরুখ খান নিজে যদি ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে তার সামনে নাচতে শুরু করবেন। প্রহরী বুঝতে পারেন যে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন মজা করার জন্য এ কাণ্ড ঘটিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ