সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০৯ অপরাহ্ন, ৮ মে ২০২৬

শুক্রবারের মধ্যে ইরানের জবাব প্রত্যাশা যুক্তরাষ্ট্রের: রুবিও

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে দেওয়া মার্কিন প্রস্তাবের বিষয়ে শুক্রবারের মধ্যে তেহরানের জবাব পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইরান কী ধরনের জবাব দেয়, সেটির জন্য ওয়াশিংটন অপেক্ষা করছে। তার ভাষায়, এই প্রতিক্রিয়া ভবিষ্যতে একটি গুরুতর ও কাঠামোবদ্ধ আলোচনার পথ তৈরি করতে পারে। দ্য গার্ডিয়ানের […]

শুক্রবারের মধ্যে ইরানের জবাব প্রত্যাশা যুক্তরাষ্ট্রের: রুবিও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে দেওয়া মার্কিন প্রস্তাবের বিষয়ে শুক্রবারের মধ্যে তেহরানের জবাব পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইরান কী ধরনের জবাব দেয়, সেটির জন্য ওয়াশিংটন অপেক্ষা করছে। তার ভাষায়, এই প্রতিক্রিয়া ভবিষ্যতে একটি গুরুতর ও কাঠামোবদ্ধ আলোচনার পথ তৈরি করতে পারে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করছে ইরানের সঙ্গে একটি ১৪ দফা সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছানো সম্ভব হতে পারে। এই সমঝোতাকে ভবিষ্যতের বিস্তৃত পারমাণবিক আলোচনার ভিত্তি হিসেবে দেখছে ওয়াশিংটন।

তবে এর মধ্যেই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এক মাসের যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলা দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সংঘর্ষের ঘটনা ঘটলেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি বলেন, “যুদ্ধবিরতি চলছে, এটি এখনো বহাল আছে।”

ট্রাম্প সাম্প্রতিক হামলাকে “হালকা ধাক্কা” হিসেবেও বর্ণনা করেন। তবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ