আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্ভাব্য এই বৈঠককে চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকে কারা অংশ নেবেন, তা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি […]
ছবি: সংগৃহীত
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্ভাব্য এই বৈঠককে চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে বৈঠকে কারা অংশ নেবেন, তা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন।
সূত্রগুলোর দাবি, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নিতে পারেন।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। তবে নিরাপত্তাজনিত কারণে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স শেষ পর্যন্ত বৈঠকে উপস্থিত নাও থাকতে পারেন।
তথ্যসূত্র: আল–জাজিরা