সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৬:০৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

শেষমেশ সাতপাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। পর্দার রোমান্স এবার বাস্তব জীবনে রূপ নিল। রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা দম্পতি। দুই ভিন্ন সংস্কৃতির অনন্য মেলবন্ধনে সাজানো এই বিয়ে ঘিরে বিনোদন অঙ্গনে এখন তুমুল আলোচনার ঝড়। উদয়পুর […]

শেষমেশ সাতপাকে বাঁধা পড়লেন রাশমিকা-বিজয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। পর্দার রোমান্স এবার বাস্তব জীবনে রূপ নিল। রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা দম্পতি। দুই ভিন্ন সংস্কৃতির অনন্য মেলবন্ধনে সাজানো এই বিয়ে ঘিরে বিনোদন অঙ্গনে এখন তুমুল আলোচনার ঝড়।

উদয়পুর শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট আইটিসি মেমেন্টোসে অনুষ্ঠিত হয় এই বিয়ের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে তেলুগু রীতি মেনে সম্পন্ন হয় মূল বিবাহ অনুষ্ঠান। এরপর সন্ধ্যায় রাশমিকার কোদাভা বা কুর্গ ঐতিহ্য অনুযায়ী দ্বিতীয় পর্বের বিয়ে অনুষ্ঠিত হয়। নিজেদের শেকড় ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে দুই ভিন্ন ধারাকে এক সুতোয় গেঁথেছেন এই তারকা জুটি।

বিয়ের আগের কয়েকটি দিন ছিল নানা আয়োজনে মুখর। হলুদ ও সংগীত অনুষ্ঠানে ছিল রীতিমতো উৎসবের আমেজ। সংগীতের রাতে মঞ্চে নেচে-গেয়ে অতিথিদের মন মাতান বর-কনে দুজনই। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবির জনপ্রিয় গান থেকে শুরু করে ‘পুষ্পা’ সিনেমার ভাইরাল ‘পিলিংস’ গানে জমে ওঠে পুরো আসর। অতিথিরাও সেই আনন্দে সামিল হয়ে নাচে-গানে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।

হলুদ অনুষ্ঠানে ছিল ঘরোয়া অথচ নান্দনিক সাজ। গোলাপের পাপড়িতে সাজানো মেঝেতে কাঠের আসনে বসেছিলেন রাশমিকা ও বিজয়। চারপাশে ছিল গাঁদা ফুলের মনোরম আবহ। বিজয়ের শেয়ার করা ছবিতে চোখে পড়ে সুন্দর হাতে লেখা দুটি নামফলক—একটিতে রাশমিকার আদুরে নাম ‘রুশি’, অন্যটিতে লেখা ‘বিজয়’—যা আয়োজনের প্রতি তাদের ব্যক্তিগত ছোঁট স্পষ্ট করে।

এই বিয়েতে বিশেষ যত্ন নেওয়া হয়েছে তাদের প্রিয় পোষ্যদের জন্যও। রাশমিকা সামাজিক মাধ্যমে একটি ডেকোরেশনের ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় বিজয়ের দুই হাস্কি কুকুর স্টর্ম ও চেস্টার এবং তাঁর নিজের আদরের পোষ্য অরার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পোষ্যদের প্রতি এই ভালোবাসা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

ঘনিষ্ঠ পরিসরে আয়োজিত হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন, আশিকা রঙ্গনাথ, রাহুল রবীন্দ্রন ও ইশা রেব্বাসহ ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা এই আনন্দঘন মুহূর্তে দম্পতির পাশে ছিলেন।

বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনো প্রকাশ করা না হলেও পাপারাজ্জিদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বাইরে অপেক্ষমাণ আলোকচিত্রীদের জন্য বিশেষ মিষ্টির আয়োজন করেন নবদম্পতি। ভক্তদের চোখ এখন শুধুই অপেক্ষায়—কবে প্রকাশ্যে আসবে রাশমিকা ও বিজয়ের সেই স্বপ্নের মুহূর্তের প্রথম ছবি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ