সংঘাত অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসেছেন। শুক্রবার দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া এই বৈঠকের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন। একটি সূত্রের বরাতে জানা যায়, কূটনৈতিক সম্পর্ক না থাকা এই দুই দেশের প্রতিনিধিরা স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরেই পররাষ্ট্র […]
ছবি: সংগৃহীত
সংঘাত অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসেছেন। শুক্রবার দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া এই বৈঠকের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে কূটনীতিকরা জানিয়েছেন।
একটি সূত্রের বরাতে জানা যায়, কূটনৈতিক সম্পর্ক না থাকা এই দুই দেশের প্রতিনিধিরা স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরেই পররাষ্ট্র দপ্তরে আলোচনায় ফেরেন। আলোচনার লক্ষ্য ছিল চলমান উত্তেজনা কমানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পথ খোঁজা।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, আগের দিন বৃহস্পতিবারের প্রথম দফার আলোচনা ছিল ফলপ্রসূ। তবে সেই আলোচনার পরই ইসরায়েল জানায়, দক্ষিণ লেবাননে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। এরপর হিজবুল্লাহকে লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এদিকে লেবাননে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮ হাজার ৯৮৮ জন। এপ্রিলের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। ওই সময়ের পর থেকে অন্তত ৬৫৭ জন নিহত এবং ১ হাজার ৪৪৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। ফলে চলমান সংলাপ কতটা ফল দেবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।